কল্যাণপুরের ঘটনায় মামলা, আসামি ১০

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৬

কল্যাণপুরের ঘটনায় মামলা, আসামি ১০

Manual6 Ad Code

download (2)

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে মিরপুর মডেল থানায় মামলাটি হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব বলেন, পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। অভিযানে নিহত ৯ জঙ্গি ও আহত একজনসহ বেশ কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।

কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘তাজ মঞ্জিল’ নামের ৬ তলা একটি ভবনের ৫ম তলায় অভিযানে গিয়ে সোমবার রাতে হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরে মঙ্গলবার ভোরে সেখানে সোয়াটের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন ৯ জঙ্গি।

Manual5 Ad Code

ভোরের সেই অভিযানের আগেই গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হন মো. রাকিবুল হাসান রিগান নামের এক তরুণ, যাকে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই বাসায় অস্ত্র, বিস্ফোরকের পাশাপাশি আইএস এর পতাকা ও কালো পাঞ্জাবি পাওয়ার কথা জানালেও পুলিশের ধারণা, হতাহতরা সবাই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গিদল জেএমবির সদস্য।

ওই জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ৯ জনের মধ্যে ৭ জনের আঙ্গুলের ছাপ মিলিয়ে জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ওই সাতজন হলেন – দিনাজপুরের আব্দুল্লাহ (২৩), পটুয়াখালীর আবু হাকিম নাইম (২৪), ঢাকার ধানমণ্ডির তাজ-উল-হক রাশিক (২৫), ঢাকার গুলশানের আকিফুজ্জামান খান (২৪), ঢাকার বসুন্ধরার সেজাদ রউফ অর্ক (২৪), সাতক্ষীরার মতিউর রহমান (২৪) এবং নোয়াখালীর জোবায়ের হোসেন (২২)।

Manual8 Ad Code

এদের মধ্যে সেজাদ রউফ যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। গত ফেব্রুয়ারি থেকে নিখোঁজ এই যুবক গুলশানে ক্যাফেতে হামলাকারী নিবরাজ ইসলামের বন্ধু ছিলেন।

Manual1 Ad Code

এদিকে যে ভবনে ওই জঙ্গি আস্তানা, ‘তাজ মঞ্জিল’ নামের ওই বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code