জামায়াত নেত্রীসহ ৫ শিবির নেতা আটক, ককটেল উদ্ধার

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৬

জামায়াত নেত্রীসহ ৫ শিবির নেতা আটক, ককটেল উদ্ধার

Manual3 Ad Code

000__121671

সুরমা মেইল ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মহিলা জামায়াতের রুকন ও পাঁচ শিবির নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল, একটি হাতবোমা, জিহাদি বই ও সিডি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করছে।

Manual7 Ad Code

বুধবার রাতে উপজেলার চান্দাইকোনা বাজারের ঘোষবাড়ী এলাকার খোরশেদ আলমের বাড়িতে বৈঠকের করার সময় তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

আটকরা হলেন- জামায়াতের উপজেলা আমির আলী মুর্তজার ছোট ছেলে মোজাহিদুল ইসলাম জিহাদ, ঝাপড়া গ্রামের আ. হাকিম, পূর্ব লক্ষ্মীকোলা গ্রামের শাফিউল ইসলাম, চর তেলিজানার  আব্দুল্লাহ, একই গ্রামের রাসেল মাহমুদ এবং বাড়ির মালিক খোরশেদ আলমের স্ত্রী ও মহিলা জামায়াতের রোকন ফাহিমা খাতুন।

Manual8 Ad Code

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চান্দাইকোনা বাজারের রহমত আলী মাস্টারের ছেলে খোরশেদ আলমের বাড়িতে গোপন বৈঠক করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় শিবিরের পাঁচ নেতা ও মহিলা জামায়াতের এক রোকনকে আটক করা হয়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ককটেল, একটি হাতবোমা ও অসংখ্য জিহাদি বই উদ্ধার করা হয়। তবে আটকদের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল কি না বিষয়টি জানাননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code