সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ১৫ নেতা-কর্মীসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতার মামলায় জেলার মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আর হারিণাকুণ্ড, শৈলকূপা ও কালীগঞ্জ থেকে বিভিন্ন মামলায় অন্য ৩৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি বলে জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি