২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬

২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

Manual4 Ad Code

download

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর ২৫/গ গোলাপবাগের ক্যাফে এনাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (পূর্ব) ডেমরা জোনাল টিম এ অভিযান পরিচালনা করে।

Manual3 Ad Code

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ ইউসুফ আলী জানান, গ্রেফতারকৃতরা হলেন রাকিব হোসেন ওরফে রেজাউল ও নজরুল ইসলাম।

Manual8 Ad Code

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান এডিসি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code