কুমিল্লায় ২০ রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৬

কুমিল্লায় ২০ রুটে বাস চলাচল বন্ধ

Manual4 Ad Code
11_53782
সুরমা মেইল ডেস্ক : কুমিল্লা আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকা সংস্কার দাবিতে সকাল সাড়ে নয়টা থেকে জাঙ্গালিয়া টার্মিনাল এলাকায় রাস্তার উপর এলোপাতাড়ি গাড়ি রেখে সড়ক অবরোধ করছে পরিবহণ শ্রমিকরা। একই সঙ্গে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল  করেছে। এতে করে ২০টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় টার্মিনাল মাঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শ্রমিক নেতা মো. আনোয়ার হোসেন বলেন, টার্মিনাল মাঠ সংস্কার না করা পর্যন্ত সড়ক অবরোধ চালিয়ে যাওয়া হবে।
সূত্র জানায়, অবরোধে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-ফেনী, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-লক্ষ্মীপুর, কুমিল্লা-কচুয়া, কুমিল্লা-বরুড়া, কুমিল্লা-সোনাইমুড়ি, কুমিল্লা-লাকসাম, কুমিল্লা-নাঙ্গলকোট, কুমিল্লা-ভাতেশ্বর, কুমিল্লা-ভূশ্চি, কুমিল্লা-বাঙ্গড্ডাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code