মওদুদের বাড়ি ছাড়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

মওদুদের বাড়ি ছাড়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Manual8 Ad Code

download (1)

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর গুলশান বাড়ির মালিকানা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মামলার পূর্ণাঙ্গ ৮০ পৃষ্ঠার রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার সকালে আপিল বিভাগের ওয়েবসাইটে দুইটি বিষয়ে দেওয়া ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।

রায় প্রকাশের দিন থেকে ৩০ দিনের মধ্যে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করতে পারবেন মওদুদ আহমদ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ এই মামলার রায় দেন।

Manual3 Ad Code

মওদুদ আহমেদর ভাই মনজুর আহমদের নামে ওই বাড়ির নামজারির নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউকের আপিল গ্রহণ করেছেন আপিল বিভাগ। তাই তিন দশক ধরে থাকা এই বাড়ি এখন ছাড়তে হচ্ছে বিএনপির সিনিয়র এই নেতাকে।

১৯৮৫ সালে উপরাষ্ট্রপতি থাকার সময় ভাইয়ের নামে রাজউকের কাছ থেকে বাড়িটি নিয়েছিলেন মওদুদ আহমদ। এ বাড়ির মালিক ছিলেন অস্ট্রিয়ার কূটনীতিক ইনজে ফ্লাট।

Manual8 Ad Code

সরকারি বাড়ি ক্রয়ে দুর্নীতির অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর গুলশান থানায় মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুনুর রশীদ।

মামলার অভিযোগে বলা হয়, গুলশানে বসবাসরত মওদুদ আহমদের বাড়ির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। এক পর্যায়ে বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের স্ত্রীর নামও অন্তর্ভুক্ত করা হয়। মুক্তিযুদ্ধের সময় এহসান বাংলাদেশ ত্যাগ করলে ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। ১৯৭৩ সালের ২ আগস্ট মওদুদ তার ইংল্যান্ডপ্রবাসী ভাই মনজুরের নামে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code