সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত তিন নারীসহ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন দু’জন।
উপজেলার হরিণবাড়িয়া হাট এলাকার পদ্মা নদীতে শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। পরে শনিবার (০৬ আগস্ট) ভোর ৬টার দিকে হরিণবাড়িয়া এলাকার পদ্মা নদীর তিন কিলোমিটার দুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর গ্রামের আকবরের স্ত্রী হালিমা বিবি (৫০), মেয়ে ফরিদা খাতুন (২২), রোকন শেখের মেয়ে বেগম (৪০), কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের আলতাফের ছেলে রাজু (৬)।
কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরণ কুমার বিশ্বাস জানান, ট্রলারডুবিতে তিন নারী ও এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন দু’জন। এদের উদ্ধারে সন্ধান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
Design and developed by ওয়েব হোম বিডি