৮ হাজার ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

৮ হাজার ইয়াবাসহ আটক ২

Manual4 Ad Code

images

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রামের চান্দগাঁও থেকে আট হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে খাজা রোড এলাকা তাদের আটক করা হয়। এরা হলেন মো. জাহেদ (১৯) ও মো. রাব্বি (২১)।

Manual4 Ad Code

চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান, আটককৃতরা ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসেছিল। তাদের ট্রাকের পেছনে থাকা অতিরিক্ত চাকার সঙ্গে বিশেষ কৌশলে একটি বাক্সে ইয়াবাগুলো রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ইয়াবা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code