বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ১০

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ১০

Manual2 Ad Code

download

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল টাকাসহ ১০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আটককৃতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।

Manual7 Ad Code

রোববার রাত ও সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব সদর দফতরের লিগ্যাল মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাল টাকা কারবারি চক্রের বিদেশি সদস্যসহ ১০ নাগরিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তারা। ইতোমধ্যে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল টাকাও জব্দ করা হয়েছে। সোমবার সকালে র‌্যাব-২ কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code