র‍্যাবের নিখোঁজ তালিকায় এবার ৭০ জনের নাম

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

র‍্যাবের নিখোঁজ তালিকায় এবার ৭০ জনের নাম

Manual3 Ad Code

download (1)

সুরমা মেইল ডেস্ক : সারাদেশে নিখোঁজ ব্যক্তিদের তালিকা হালনাগাদ করে ৭০ জনের নাম প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। তালিকায় নিখোঁজদের মধ্যে ৫৮ জনের ছবি প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে এটি প্রকাশ করা হয়।

র‌্যাবের কর্মকর্তারা বলেন, একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের এই হালনাগাদ তালিকা প্রকাশ।

Manual1 Ad Code

এর আগে ২০ জুলাই প্রথম দফায় ২৬১ জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করে র‌্যাব। কিন্তু সেটি সমালোচিত হয়। কারণ এই নিখোঁজদের অর্ধেকেরও বেশি ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন কারণে বাড়ি থেকে পালিয়েছিল এবং তারা আবার বাড়ি ফিরে এসেছে।

এর পাঁচদিন পর সংশোধন করে ৬৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। র‌্যাব জানিয়েছিল, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ৬৮ জনের নতুন তালিকা তৈরি করা হয়। এবার সেই তালিকা থেকে তিনজনের নাম বাদ দিয়ে নতুন আরও পাঁচজনের নাম যোগ করে সোমবার প্রকাশ করা হলো ৭০ জনের সর্বশেষ তালিকা।

Manual3 Ad Code

পুরনো তালিকার রাজধানীর বসুন্ধরা এলাকার তৌহিদ রউফের ছেলে শেজাদ রউফ অর্ক গত ২৬ জুলাই কল্যাণপুরের জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন। তার নাম নতুন তালিকায় রাখা হয়নি।

এছাড়া পুরনো তালিকার বরিশালের (বর্তমানে মালয়শিয়া) মেহেদীগঞ্জের রহিম শাহ’র ছেলে জুবায়ের হোসেন ফারুক (২১) ও কোতয়ালীর মোহবুবুর রহমানের মো. ইকবাল হোসেনের (২০) নাম নতুন তালিকায় নেই।

র‌্যাব জানায়, নিখোঁজ ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে। তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসেন অথবা তালিকার বাইরের কারও নিখোঁজ থাকার কথা কারও জানা থাকে তাহলে ০১৭৭৭-৭২০০৭৫ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

গত জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ এবং শোলাকিয়ায় ঈদের দিন সকালে জঙ্গি হামলার পর যখন জানা যায়, ওই ঘটনার বেশ আগে থেকেই হামলাকারীরা নিখোঁজ ছিলেন। অনেক পরিবারেই তরুণ সদস্যদের আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তখনই নিখোঁজদের ব্যাপারে দেশজুড়ে সবার আগ্রহ তৈরি হয়।

Manual7 Ad Code

এই নিখোঁজ তরুণরা জিহাদি তৎপরতায় জড়িত হয়ে থাকতে পারে এই আশঙ্কা দেখা দেয়। এমন প্রেক্ষাপটে প্রথম নিখোঁজদের তালিকা প্রকাশ করে র‌্যাব।

তবে র‌্যাবের কর্মকর্তারা জানান, নিখোঁজ এই ব্যক্তিদের জঙ্গি সংশ্লিষ্টতার কোনো ধরনের ইঙ্গিত তারা কখনোই করেননি, শুধুমাত্র তারা নিখোঁজ থাকার কথাই বলেছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code