দুটি পিস্তল ও গুলিসহ তিন যুবক আটক

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

দুটি পিস্তল ও গুলিসহ তিন যুবক আটক

Manual5 Ad Code

images (1)

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : জামালপুর সদর উপজেলার হাসিল এলাকায় দুটি বিদেশি পিস্তল, আটটি গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে ওই এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Manual3 Ad Code

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি এলাকার আবদুল কাদেরের ছেলে মো. ইব্রাহিম খান (২১), হাসিল বটতলা এলাকার মো. অমল মিয়ার ছেলে মো. মুরাদ হাসান (২০) ও ডেফুলীবাড়ি দক্ষিণপাড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে কনিজ আহম্মেদ (২৩)।

Manual4 Ad Code

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক জানান, গ্রেপ্তার হওয়া যুবকেরা শহরে একটি বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হাসিল এলাকা থেকে ওই তিনজনকে আটক করে। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে দুটি পিস্তল ও আটটি গুলি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code