নয় মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

নয় মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

Manual4 Ad Code

download

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নয় মামলায় জামিন পেয়েছেন খালেদা জিয়া। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে খালেদা জিয়া তাঁর বিরুদ্ধে করা নয়টি মামলায় জামিনের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

Manual7 Ad Code

খালেদা জিয়ার আইনজীবী মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, রাষ্ট্রদ্রোহের মামলার অপরাধ আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁকে জামিন দিয়েছেন। নাশকতার অভিযোগে দারুস সালাম থানায় করা আরও আটটি মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। এসব মামলায়ও তাঁকে জামিন দিয়েছেন।

খালেদা জিয়ার এই আইনজীবী জানান, খালেদা জিয়া এরপর বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হাজিরা দেবেন। পরে পুরান ঢাকার রেবুতি ম্যানসনে অবস্থিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দেবেন। দারুস সালাম থানার করা আরও একটি নাশকতার মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হবেন তিনি।

আজ বুধবার দুপুর ১২টার দিকে ১২টি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code