ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন

Manual2 Ad Code

images (1)

সুরমা মেইল ডেস্ক : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন। তার ওপর ঘন ও দ্রুতগতির মেঘমালা এবং বায়ুর চাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূল এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাসের পরই সতর্ক করা হল বাংলাদেশের উপকূলবর্তী এলাকার মানুষদের।

Manual2 Ad Code

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মহাসেন নামে ঘূর্ণিঝড়টি বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৭০০ কি. মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬১০ কি. মি. দক্ষিণ-পশ্চিমে ও মংলা সমুদ্রবন্দর থেকে ১৭০৫ কি. মি. দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা।

ঘূর্ণিঝড়কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬২ কি. মি., যা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছে সাগর খুব উত্তাল রয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, ঘন ও দ্রুতগতির মেঘ ও বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Manual5 Ad Code

এদিকে, ঘূণিঝড় মহাসেনের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে ভারতীয় গণমাধমে উল্লেখ হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসং‌লগ্ন এলাকায় একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আর এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মহাসেন’।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code