ডাকাতির প্রস্তুতিকালে শেরপুরে পাঁচ ডাকাত আটক

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬

ডাকাতির প্রস্তুতিকালে শেরপুরে পাঁচ ডাকাত আটক

Manual2 Ad Code

download

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের শরীর তল্লাশি করে ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র হাসুয়া-রামদা ও চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার বিকেলে শেরপুর থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা মধ্যপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুস সালাম শিপন (২৮), রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা শিকদারপাড়া গ্রামের ছাবেদুল ইসলামের ছেলে পারভেজ (২২), মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাচমারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিজু মাতবর (৩৫), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল মধ্যপাড়া গ্রামের মাহবুব মিয়ার ছেলে হাবিব (২৩) ও পাবনার চাটমোহর উপজেলার নবীনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৮)। শেরপুর থানার ডেভিড হিমাদ্রী বর্মা এই তথ্য নিশ্চিত করে জানান, গত শুক্রবার ভোররাতে গ্রেফতারকৃতরা উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা ব্রীজ এলাকায় মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ধারালো অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল বিকেল ৫টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code