৫ দিনের রিমান্ডে আটক চার নারী জঙ্গি

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬

৫ দিনের রিমান্ডে আটক চার নারী জঙ্গি

Manual1 Ad Code

jmb4

সুরমা মেইল ডেস্ক :: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর আটককৃত চার নারী সদস্যকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করলে মহানগর হাকিম প্রণব কুমার হুই এ রিমান্ড মঞ্জুর করেন।

সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) শাহজালাল আলম।

Manual1 Ad Code

সোমবার রাতে গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর-১ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৪। আটকের পর মঙ্গলবার তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে র‌্যাব।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন- আকলিমা রহমান মনি, ইসতিসনাত আক্তার ঐশী, খাদিজা পারভীন মেঘলা ও ইশরাত জাহান মৌসুমি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code