বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ওই পাঁচ মামলায় জামিনের আবেদন জানান রিজভী। আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
আদালত সূত্রে জানা যায়- ২০১৫ সালের ফেব্রুয়ারিতে হরতাল-অবরোধের সময় গাড়ি ভাঙচুর, বিস্ফোরক, পুলিশের কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে রাজধানীর পল্লবী, মতিঝিল ও রমনা থানায় মামলাগুলো দায়ের করা হয়।
পরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সেসব মামলায় রিজভীকে পলাতক দেখানো হয়েছে ও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।