দেশের কোটি কোটি মানুষ বিষ খাচ্ছে, আইনের প্রয়োগ নেই!

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬

দেশের কোটি কোটি মানুষ বিষ খাচ্ছে, আইনের প্রয়োগ নেই!

Manual1 Ad Code

সুনির্মল সেন, ফয়ছল আহমদ :: ক্রেতাদের সরল বিশ্বাসে বাড়তি পুষ্টির আশায় প্রতিদিন বিভিন্ন ধরনের ফল ক্রয় করছেন। তবে এই ফল গাছ পাঁকা ফল নয়। ফরমালিন নামক এক প্রকারের বিষ মিশিয়ে তা বিক্রি হচ্ছে সিলেটসহ সারাদেশের শহর, বন্দর, গ্রাম, গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে। ফলে যাতে পঁচন না ধরে সেজন্যও মেশানো হচ্ছে মানবদেহের ক্যানসারবাহী এই বিষাক্ত কেমিক্যাল। আর বিষ মেশানো এসব ফল খাচ্ছে দেশের কয়েক কোটি মানুষ।

সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দফতরের কর্তাব্যক্তিদের সামনেই চলছে এই বিষ মেশানোর কাজ। কিন্তু এ ব্যাপারে কারো সেদিকে নজর নেই। যারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারাও এই বিষ খাচ্ছেন। তারপরও নেয়া হচ্ছেনা কোনো আইনি প্রদক্ষেপ ও শাস্তিমূলক ব্যবস্থা। এ বিষয়ে লেখালেখি হলেও কালে-ভদ্রে অভিযান চলে। নষ্ট করা হয় টনকে টন ফল। কিন্তু অভিযানের ধারাবাহিকতা না থাকায় এবং এ সংক্রান্ত আইন দুর্বল হওয়ায় বিষ মেশানো ফল বিক্রেতা চক্র এনসব কু-কর্ম করে যাচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করলে তারা লোকবলের অভাবের দোহাই দিয়ে বিষয়টি পাশ কাটিয়ে যান। কিন্তু দেশের একটি বড় অংকের মানুষ ক্যানসার, লিভার, কিডনি নষ্টের দিকে এগিয়ে যাচ্ছেন সেদিকে দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের কারো কোনো নজর নেই।

সাম্প্রতিককালে খাদ্য অধিপ্তর প্রকাশিক একটি বুলেটিনে ফরমালিন মেশানো ফল খেয়ে মানবদেহের বিরুপ প্রতিক্রিয়ায় এ ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। বুলেটিনে শুধু ফল নয়, কাঁচা শাকসবজিতেও ফরমালিন মেশানোর কথা বলা হয়েছে। এক কথায় এখন রাসায়নিক দ্রব্য ফরমালিন মিশ্রিত ছাড়া কোনো ফল বা তরিতরকারী বাজারে নেই। বিষাক্ত ফল বিক্রেতাদের বিরুদ্ধে উচ্চ আদালতে দু’দফা বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়ার আদেশ দিলেও এতে কাজের কাজ কিছুই হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, খুচরা বাজার তদারকি করে ফরমালিন মেশানো রোধ সম্ভব হবেনা। বরং আমদানি কারকরা ফল দেশে আনার পর যে জায়গা থেকে সরবরাহ করে সেখানেই জরুরী ভিত্তিতে পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। কালে-ভদ্রে ভেজাল বিরোধী অভিযানে ভেজাল মিশ্রনকারীদের গ্রেফতার কিংবা তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। কঠিন আইন না থাকায় আইনের ফাঁকে বের হয়ে তারা আবার একই কাজে নামে।

জানা যায়, ফরমালিন পরীক্ষা করার সুক্ষè যন্ত্রপাতি প্রশাসনের হাতে নেই। বাজারে আম, জাম, কলা, পেয়ারা, আপেল, আনারস, বুভি, আঙ্গুর, নাশপাতি, লিচু, খেজুর, কমলা লেবুতে ফরমালিন মেশানো হয়। দেখা গেছে, দেশের বাইরে থেকে আসা বেশীর ভাগ ফল ঘরে রাখলে সহজে নষ্ট হয়না বা পচেনা, অনেক দিন একই রকম থাকে।

(চলবে)

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code