সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: সাম্প্রতিক কিছু জঙ্গি হামলার প্রেক্ষাপটে দেশের হাসপাতালগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে গার্ডের সংখ্যা বাড়ানো, সিসি ক্যামেরা স্থাপন, রোগী ও এটেনডেন্টদের জন্য আইডি কার্ড চালুসহ নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে নিরাপত্তা নিয়ে নানা রকম উদ্বেগের মধ্যেই রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাশকতা হতে পারে এরকম তথ্য পায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলোতে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক সপ্তাহ আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সংক্রান্ত বেশকিছু সিদ্ধান্ত গ্রহণের পর প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয় হাসপাতালগুলোতে। সে অনুযায়ী ব্যবস্থাও নিতে শুরু করেছে অনেক হাসপাতাল।
Design and developed by ওয়েব হোম বিডি