গুলশান হামলা : মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ অক্টোবর

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

গুলশান হামলা : মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ অক্টোবর

Manual3 Ad Code

images (1)

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম সাব্বির ইয়াছির আরাফাত চৌধুরী এ দিন নির্ধারণ করেন।

Manual1 Ad Code

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে আদালত নতুন দিন নির্ধারণ করেন।

এদিকে, এ মামলায় গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে দুই দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।

ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। এ নিয়ে হামলার পর ২৯ জন নিহত হয়।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code