বাবর হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৬

বাবর হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ

Manual1 Ad Code
download (1)
সুরমা মেইল ডেস্ক :: লক্ষ্মীপুরে যুবদল কর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ সময় ৪ জনকে বেখসুর খালাস দেয়া হয়।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, কালামুন্সি, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহিদ, পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নথপুর গ্রামের মাসুদ ও মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।
আদালত সূত্রে জানায়, ২০০৩ সালের ৮ মার্চ রাতে তিতারকান্দি গ্রামে মাওলানা বাবর মিয়াকে আসামিরা পূর্বকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই নূর আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code