সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: চাঁদপুরে তেলবাহী একটি ট্রাক বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ. আব্দুস সবুর মণ্ডল গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের ফলে আশপাশের কয়েকটি বাড়িতেও এরপর আগুন ছড়িয়ে পড়ে। তিনি জানিয়েছেন রাত সাড়ে বারোটার দিকে চাঁদপুর জেলা শহরের একটু বাইরে বঙ্গবন্ধু সড়কে একটি তেলের দোকানে ঐ তেলবাহী ট্রাকটি থেকে তেল লোড করা হচ্ছিল।
সেসময় লরিটিতে কোন ভাবে আগুন লেগে যায়। এরপর সেটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দোকানের মালিক এবং ছেলেসহ কয়েকজন তাৎক্ষনিকভাবে অগ্নিদগ্ধ হন। আশপাশের কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে আরো কয়েকজন অগ্নিদগ্ধ হন।
কি কারণে তেলবাহী ট্রাক বিস্ফোরণ ঘটেছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। তবে ঘটনাস্থলে কর্মরত দমকল বাহিনীর কর্মকর্তা ফারুক আহমেদ জানিয়েছেন এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি