দুই মন্ত্রীর অর্থদণ্ড নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬

Manual3 Ad Code

2minister-3

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হককে অর্থদণ্ড দেওয়া নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) ৫৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। সংশ্লিষ্ট বিভাগ সূত্র রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে।

Manual5 Ad Code

গত ২৭ মার্চ আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড।

Manual1 Ad Code

গত ৫ মার্চ ঢাকায় ঘাতক-দালাল নির্মূল কমিটির এক গোলটেবিল বৈঠকে আলোচনায় যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর চূড়ান্ত রায়ের আগে প্রধান বিচারপতির সমালোচনা করেছিলেন এই দুই মন্ত্রী। পরে আদালত দুই মন্ত্রীর নিঃশর্ত ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করে ৫০ হাজার টাকা করে অর্থ দণ্ড দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code