সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: টঙ্গি রেলস্টেশন থেকে আবদুস সবুর (ওরফে রাজু, সাদ, সামাদ, সুজন) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহাগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা।
পুলিশের দাবি, গ্রেফতার সবুর শাহবাগে প্রকাশক দীপন হত্যা ও লালমাটিয়ায় আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টা ঘটনার ‘মাস্টারমাইন্ড’। গ্রেফতার বিষয়ে বিস্তারিত জানাতে রোববার বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডে সংবাদ সম্মেলন করবে পুলিশ।
গত বছরের ৩১ অক্টোবর বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা জাগৃতি কার্যালয়ে নৃশংসভাবে খুন হন ফয়সল আরেফিন দীপন।
বিকেলে দুর্বৃত্তদের হামলার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের অফিস থেকে দীপনকে রক্তাক্ত অবস্থায় বের করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দীপনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।
একইদিন বিকালে দুর্বৃত্তরা ৮/১৩ লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রকাশক ও ব্লগার আহমেদুর রশিদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলিও ছোড়ে।
পরে দুর্বৃত্তরা বাইরে থেকে অফিসটি তালাবদ্ধ করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি