সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সাপের ছোবলে মোশারফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে তাকে সাপে ছোবল মারে। মোশারফ উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের আংদিয়া গ্রামের মৃত নিমাইয়ের ছেলে।
স্থানীয়রা জানান, মোশারফ হোসেন রবিবার বিকেলে বাড়ির পাশের মাঠে ধানের জমিতে কাজ করতে যান। সেখানে তাকে কিছু একটা কামড় দিলে অসুস্থ বোধ করায় তিনি বাড়ি ফিরে আসেন। রাতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে গ্রামের ওঝার কাছে নিয়ে যান বাড়ির লোকজন। সেখানে পরিবারের লোকজন নিশ্চিত হন যে তাকে সাপে ছোবল মেরেছে।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে মারা যান তিনি। খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সিমার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি