নাশকতার মামলায় ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৬

নাশকতার মামলায় ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন

Manual1 Ad Code

download-4

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে নাশকতার একটি মামলায় চার্জ গঠন করেছে সিএমএম আদালত। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ শুনানি শেষে চার্জগঠনের আদেশ দেন।

শুনানিকালে মির্জা ফখরুলসহ অধ্যশতাধিক আসামি আদালতে উপস্থিত ছিলেন। অনুপস্থিত আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে আগামী ৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান খান কাজল। তাকে সহযোগিতা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর আনিছুর রহমান।

আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দিন, জয়নুল আবেদীন মেজবাহসহ প্রমুখ।

Manual1 Ad Code

মামলায় বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে ফকিরাপুল হতে পল্টনের ভিআইপি রোডস্থ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় নেতাকর্মীরা।

Manual3 Ad Code

ওই ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।

Manual5 Ad Code

পল্টন থানার এসআই আবু জাফর ২০১৪ সালের ২৮ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code