টাম্পাকো কারখানায় আরো ২ লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৬

টাম্পাকো কারখানায় আরো ২ লাশ উদ্ধার

Manual6 Ad Code

download-2সুরমা মেইল ডেস্ক :: টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানা থেকে আরো দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গলিত লাশ দুটি উদ্ধার করা হয়। লাশ দুটি নারী না পুরুষের এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এই নিয়ে টাম্পাকো দুর্ঘটনায় ৩৮টি লাশ উদ্ধার করা হল। এর মধ্যে ২৯ জনের পরিচয় শনাক্ত হয়েছে।

Manual3 Ad Code

অজ্ঞাত হিসেবে মর্গে আছে ৯টি লাশ। এখনো নিখোঁজ রয়েছে ১১ জন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আক্তারুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীর টাম্পাকো ফয়েলস কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code