সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: কুয়াকাটার চরগঙ্গামতি সৈকতে অজ্ঞাত এক গর্ভবতী নারীর লাশ পাওয়া গেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সৈকতের ওই জায়গা দিয়ে কুয়াকাটা ফেরার পথে কয়েক ব্যক্তি লাশটি দেখে পুলিশে খবর দেয়। তাদেরই দু’জন ফুওয়াং ফুটস এর স্থানীয় বিক্রয় প্রতিনিধি লিটন ও কবির গাজী।
তারা জানান, ২০/২২ বছর বয়সী গর্ভবতী ওই নারীর গর্ভের সন্তানটির মাথা ও হাত বের হয়ে ছিল। এ বিষয়ে মহিপুর থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি