সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: ফিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজছাত্র রুবেল আপন (১৭) হত্যা মামলায় ৩ জনের ফাঁসি এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন।
এছাড়া ফাঁসির আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরাদ, জলিল ও কালাম এবং যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- জাহিদুল ইসলাম, রিয়াজ, মান্নান ও ফারুক।
Design and developed by ওয়েব হোম বিডি