তারেক-মামুনের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৬

তারেক-মামুনের সাজার  পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Manual1 Ad Code

image_167438_0সুরমা মেইল ডেস্ক :: মুদ্রা পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাজা দিয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৮২ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

এর আগে চলতি বছরের ২১ জুলাই  তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা অর্থ দণ্ড দিয়ে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন হাইকোর্ট। এর আগে নিম্ন (বিচারিক) আদালতের রায়ে তাকে খালাস দেয়া হয়েছিল।

Manual2 Ad Code

একই মামলায় তারেকের বন্ধু মামুনকে নিম্ন আদালতের দেয়া ৭ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। তবে নিম্ন আদালতে তাকে দেওয়া ৪০ কোটি টাকার অর্থদণ্ড পরিবর্তন করে ২০ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়।

Manual7 Ad Code

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code