দুদকের মামলায় মির্জা আব্বাসসহ তিন জনের বিচার শুরু, জানুয়ারিতে সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

দুদকের মামলায় মির্জা আব্বাসসহ তিন জনের বিচার শুরু, জানুয়ারিতে সাক্ষ্যগ্রহণ

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার অনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার ঢাকা ৪ নং বিশেষ জজ আদালতে বিচারক আমিনুল ইসলাম মির্জা আব্বাসসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং দুই আসামিকে মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন। মামলার সাক্ষীর জন্য ১ জানুয়ারি দিন ধার্য করেন।

Manual1 Ad Code

মির্জা আব্বাস ছাড়া অপর দুই আসামি হলেন- সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার।

যাদের অব্যাহতি দেওয়া হলো- জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ক্যাশিয়ার মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান।

Manual4 Ad Code

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালে গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন।

১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদক।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code