খাদিজা হত্যাচেষ্টা : মামলার পরবর্তী শুনানি ১৫ নভেম্বর

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

খাদিজা হত্যাচেষ্টা : মামলার পরবর্তী শুনানি ১৫ নভেম্বর

Manual5 Ad Code

download-3সুরমা মেইল নিউজ :: সিলেট সরকারী কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হত্যার উদ্দেশ্যে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় মামলার পরবর্তী তারিখ আগামী ১৫ নভেম্বর ধার্য করেছে আদালত।

গতকাল রোববার দুপুরে মামলার পরবর্তী এ তারিখ ধার্য করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উম্মে সরাবান তহুরা।

Manual4 Ad Code

এর আগে সকাল ১০টার দিকে নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি বদরুলকে আদালতে তোলা হয়। তবে পুলিশের পক্ষ থেকে আদালতে চার্জশিট না আসায় শুনানি স্থগিত করে বদরুলকে আবারো জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ৩ অক্টোবর কলেজ ছাত্রী খাদিজাকে জনসম্মুখে কোপাতে থাকে ছাত্রলীগ নেতা বদরুল আলম। গুরুতর আহত খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওসমানী হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

স্কয়ার হাসপাতালে নিয়ে আসার পরেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। গত ১৭ আগস্ট বিকেলে খাদিজার দুই হাতে সফল অস্ত্রপচার হয়েছে।

Manual5 Ad Code

এ ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাছলয়ের (শাবি) ছাত্রলীগ নেতা বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বদরুলকে আসামি করে শাহপরাণ থানায় মামলা দায়ের করেছেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code