গৃহকর্মী নির্যাতন: ক্রিকেটার শাহাদাত দম্পতির আত্মপক্ষ সমর্থন ৩১ অক্টোবর

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

গৃহকর্মী নির্যাতন: ক্রিকেটার শাহাদাত দম্পতির আত্মপক্ষ সমর্থন ৩১ অক্টোবর

Manual5 Ad Code

download-2সুরমা মেইল ডেস্ক :: ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ করেছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে ট্রাইব্যুনাল আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেন।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসলাম এ দিন ধার্য করেন। এ দিন আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান।

Manual3 Ad Code

তিনি মামলার চার্জশিটের বিষয় বর্ণনা দেন এবং তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলার ১২ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে সাতজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য শাহাদাতের বিরুদ্ধে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code