সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও সাঁওতালদের নিরাপত্তা দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন আইন ও সালিশ কেন্দ্রসহ (আসক) তিনটি সংগঠন। রিটের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন জেড আই খান পান্না। রিটে স্বরাষ্ট্রসচিব, শিল্পসচিবসহ ১১ জনকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর বিরোধপূর্ণ জমি নিয়ে পুলিশ ও রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে তিন সাঁওতাল নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক।
Design and developed by ওয়েব হোম বিডি