কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জনের স্বাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জনের স্বাক্ষ্যগ্রহণ

Manual1 Ad Code

71609স্টাফ রিপোর্টার :: প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ করেছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান। বৃহস্পতিবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়।

Manual6 Ad Code

আদালতে সাক্ষ্য দিয়েছেন- ঘটনার প্রত্যক্ষদর্শী মর্তুজ আলী ও জামাল মিয়া। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান- সাক্ষ্যগ্রহণের সময় মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ব্যতীত কারাগারে থাকা সকল আসামি উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এ নিয়ে আলোচিত এই মামলায় মোট ১৭১ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৩ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Manual7 Ad Code

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেণেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code