সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: অবশেষে জামিনে মুক্তি পেলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বুধবার দুপুর ১টার দিকে কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।
এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ আজ তার মুক্তি পাওয়ার কথা নিশ্চিত করেছিলেন।
তিনি বলেছিলেন, মাহমুদুর রহমানের জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছেছে। কারা কর্তৃপক্ষ কাগজ-পত্র যাচাই-বাছাই করে দেখছে। তা সঠিক থাকলে আজই জামিনে মুক্তি পাবেন মাহমুদুর রহমান।
Design and developed by ওয়েব হোম বিডি