স্ত্রী হত্যায় পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬

স্ত্রী হত্যায় পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন

Manual8 Ad Code

Vector illustration of a man lock up in prisonসুরমা মেইল ডেস্ক :: ময়মনসিংহের ভালুকা উপজেলার জাকিয়া গ্রামের গৃহবধূ রেহানা আক্তার বকুল হত্যা মামলায় তার স্বামী পুলিশ কনস্টেবল রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

Manual4 Ad Code

বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাহেদ নূর উদ্দিন এ নির্দেশ দেন। রায়ে রফিকুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো একবছর কারাদণ্ড দেওয়া হয়।

Manual2 Ad Code

রায়ের সময় আসামি রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযোগ প্রমাণিত না হওয়া মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। মামলা চলাকালীন সময় আসামি হাবিব উদ্দিন মণ্ডল মারা যাওয়ায় তাকে আগেই এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code