খালেদাকে ৯ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬

খালেদাকে ৯ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ

Manual2 Ad Code

download

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১০ মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তাকে আগামী ৯ জানুয়ারি আদালতে হাজির হতে হবে।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে এই ১০ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল  বৃহস্পতিবার। খালেদা আদালতে হাজির না হওয়ায় সময় আবেদন করেন তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।

Manual5 Ad Code

আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৯ জানুয়ারি খালেদাকে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়। যদি তিনি উপস্থিত না হন তাহলে তার জামিন বাতিল করা হবে।

Manual7 Ad Code

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে দারুসসালাম থানার নাশতার ৮ মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনে একটি মামলা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code