মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৭

মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদ-াদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বুধবার ৬৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

Manual4 Ad Code

গত বছরের ৭ ডিসেম্বর মামলার আসামিদের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখেন।

মুফতি হান্নান ছাড়া মৃত্যুদ-প্রাপ্ত অপর দুই আসামি হলেন, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন। এর আগে গত বছরের ডিসেম্বরে এ মামলার আপিলের রায় ঘোষণা করা হয়। আসামী বিপুলের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন মোল্লা ও রিপনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আলী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

Manual6 Ad Code

রায় ঘোষণার পর এড. মো. আলী জানান, রিভিউয়ের বিষয়ে আলাপ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এই মামলার যাবজ্জীবন দ-প্রাপ্ত অপর দুই আসামি মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালের আপিল না করায় তাদের দ-ও বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

Manual5 Ad Code

এর আগে, গত ১১ ফেব্রুয়ারি জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদ-ের রায় বহাল রাখেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে মৃত্যুদ- বহাল থাকা দুই আসামী হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষস্থানীয় নেতা মুফতি আবদুল হান্নান ও হুজির সিলেট অঞ্চলের সংগঠক শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল আপিল করেছিলেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। ওই গ্রেনেড হামলায় ঘটনাস্থলেই পুলিশের এএসআই কামাল উদ্দিন নিহত হন। এছাড়া পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের আরেক ব্যক্তি হাসপাতালে মারা যান। আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অন্তত ৪০ জন ওই ঘটনায় আহত হন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code