শর্ত পূরণে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৭

শর্ত পূরণে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : শিক্ষামন্ত্রী

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় শর্ত পূরণ করতে ব্যর্থ, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

Manual6 Ad Code

তিনি বলেন, যারা আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় সঠিকভাবে চালাতে পারে না তাদের বিরুদ্ধে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার উত্তরায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে স্থান করে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে সরকার।

তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ মানব সম্পদ। নিজেদের মেধা, শিক্ষা ও দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের মানবসম্পদে পরিণত হতে হবে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। আরও বক্তব্য দেন- ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্স বর্ধন শ্রিংলা, এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন উপাচার্য ড. কারমেন জেড ল্যামাগনা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code