কিপিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মুশফিক

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৭

কিপিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মুশফিক

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আসন্ন শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে উইকেটের পিছনে থাকবেন না। পাশাপাশি ব্যাটিং অবস্থানে এগিয়ে এসে চার নাম্বারে ব্যাট করবেন।

Manual4 Ad Code

গত কয়েক সিরিজ থেকেই উইকেটের পিছনে ভালো সময় যাচ্ছে না মুশফিকের। অনেকেই টেস্টে উইকেট কিপিং ছেড়ে দেবার পরামর্শ দিয়েছিলেন। দলের অন্যতম ব্যাটিং ভরসা, অধিনায়কত্ব, উইকেট রক্ষক- গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব আলাদা চাপ তৈরী করছে বলে অভিজ্ঞরা মতামত দিয়েছিলেন। তবে মুশফিক কিছুদিন আগে জানিয়েছিলেন, উইকেট কিপিং ছাড়ার কোনো সম্ভাবনা নেই। তিনি সব দিক দিয়েই দলকে ভালো কিছু দিতে চান।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code