স্বাধীনতা দিবস কাবাডি : চ্যাম্পিয়ন মৌলভীবাজার জেলা

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

স্বাধীনতা দিবস কাবাডি : চ্যাম্পিয়ন মৌলভীবাজার জেলা

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডির সুরমা অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা।

মঙ্গলবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা ১৯-৮ পয়েন্টে কুমিল্লা জেলাকে পরাজিত করে। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের হোসাইন।

Manual8 Ad Code

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম। অতিরিক্ত পুলিশ সুপার আ,স,ম শাসুর রহমান ভ’ঞাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, সফিকুজ্জামান হিরাজ, কাবাডি ফেডারেশনের সদস্য স্বপন খান ও জহিরুল হক।

Manual7 Ad Code

সুরমা অঞ্চলের চ্যামিপয়ন হিসাবে মৌলভীবাজার জেলা চুড়ান্ত পর্বে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

Manual4 Ad Code

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে টুর্ণামেন্টে ৮টি জেলা অংশ গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code