সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুন ২০, ২০১৭
মুন্সি আব্দুল কাদির লেখা
‘রমজানে ভাবনা’
মজার মজার সব আয়োজন
সাহরী আর ইফতারে
করছি কি কাজ ?
পাচ্ছি যে লাজ
খোদার দ্বীনের বিস্তারে।
খই ফুটানো মুখের ভাষা
মিষ্টি মধুর সরগরম
পড়ছি কি তাজ ?
ভাবছি কি আজ ?
করতে হবে দিলনরম ।
দ্বীনের কাজের ধার ধারেনা
দেখছে চ্যানেলে নিরন্তর
পড়ছি কি সাজ ?
নেই কোন লাজ
হক হালালের মন্বন্তর ।
রোজার দিনেই যুদ্ধ হল
ঐযে বদর প্রান্তরে
মানছি কি আজ ?
হব কি রাজ ?
পুষছি আশা অন্তরে ।
এই মাসেতে উড়ল নিশান
আল হামরা আল কাজারে
নেই রণ সাজ
নই পাখি বাজ
জাগল ভারত মাজারে ।
নামাজ রোজা প্রাণ ছিলযে
হকের পথে মর্দেদিল
খাচ্ছি কি নাজ
আছে কি খাজ
লাগবে কপাট লাগবে খিল ।
Design and developed by ওয়েব হোম বিডি