কয়েক হাজার হাওরাঞ্চলের মানুষদের মাঝে নেই ঈদের আমেজ

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০১৭

কয়েক হাজার হাওরাঞ্চলের মানুষদের মাঝে নেই ঈদের আমেজ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: চারিদিকে ঈদুল ফিতরের আনন্দ, চলছে মেহমান আপ্পায়নের প্রস্তুতি। শহর-বন্দরে কেনাকাটা থেকে শুরু করে দাওয়াতের কাজ সারলেও আমেজহীন পরিবেশে বৃদ্ধি হাওরাঞ্চলের হাজার হাজার মানুষ। এবারের ঈদের আমেজ ম্লান হয়ে গেছে মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখার কয়েক হাজার হাওরঞ্চলের মানুষের। খেয়ে না খেয়ে পানি বন্দিবস্থায় দিনানিপাত করছেন তারা।

Manual4 Ad Code

এর আগে অকাল বন্যায় শতভাগ বোরো ফসল হারিয়েছে মানুষ। দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। সেই সাথে খরস্রোতা মনু নদীর ভাঙনের কবলে সর্বস্বহারা এসব মানুষ। সব মিলিয়ে হাওর পাড়ের মৌলভীবাজারের ৩ উপজেলার মানুষের মাঝে নেই ঈদে আনন্দ।

একদিকে পাহাড় আর অন্যদিকে এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি। ভারতীয় সীমান্ত ঘেষা অপরূপ প্রকৃতির এই লিলাভূমিকে প্রকৃতি করেছে লণ্ডভণ্ড। চৈত্র মাসের মাঝামাঝি সময় অকাল বন্যায় কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় উপজেলার ৮ হাজার ২৩০ হেক্টর বোরো ধান শতভাগ বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতের দাগ যখন দগদগে, তথনই হাওর তীরের মানুষ পড়েছে ভয়াবহ বন্যার কবলে। হাওর পাড়ে নেই ঈদের আনন্দ।

Manual1 Ad Code

এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহে সীমান্তের অপার থেকে আসা কুলাউড়ার দুঃখখ্যাত মনু নদীর ভয়াল ছোবলে লণ্ডভণ্ড হয়ে গেছে আরও ৬টি ইউনিয়ন। শুধু মনু নদী নয় পাহাড়ী ঢলে কুলাউড়া উপজেলা দিয়ে প্রবাহিত গোগালী ও ফানাই নদীতেও ভাঙন সৃষ্টি হয়। ফলে উপজেলার ৬টি ইউনিয়নের মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট আর আউশ ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

এ দু’টি বড় বিপর্যয়ের মাঝে ছিলো কালবৈশাখীর তাণ্ডব ও শিলাবৃষ্টির আঘাত। গোটা রমযান মাস জুড়ে কুলাউড়া উপজেলার মানুষ লড়াই করেছে নদী ভাঙন আর বন্যার সাথে। বিশেষ করে কৃষি নির্ভর নিম্নআয়ের মানুষ দিশেহারা হয়ে পড়ে।

Manual5 Ad Code

অকাল বন্যায় হাকালুকি হাওর তীরের ফসলহারা মানুষের জন্য ওএমএস’ও চাল বিক্রি করা হলেও চাহিদার তুলনায় যা অপ্রতুল। সেই চালের জন্য অভাবি মানুষকে সেহরির পর থেকে ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। তারপরও সবার ভাগ্যে জুটে না  ৫ কেজি চাল। আর একবার পেলেও আবার পেতে অপেক্ষা করতে হয় ৬দিন।

Manual1 Ad Code

স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে পড়া কুলাউড়া মানুষের এই দু:সময়ে সরকারি অপ্রতুল ত্রাণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা বাড়িয়েছেন সাহায্যের হাত। তারপরও শতভাগ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়নি শতভাগ সরবারি কিংবা বেসরকারি ত্রাণ।

কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর তীরের ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজুর রহমান মনির জানান, অকাল বন্যা বোরো ধান হারানোর পর এবার ভয়াবহ বন্যার কবলে ইউনিয়নের মানুষ। ইউনিয়নে মোট ৬ হাজারের বেশি পরিবার রয়েছে। বোরো ফসল হারা আর বন্যায় শতভাগ মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে মানুষের মাঝে ঈদ নিয়ে কোনো আগ্রহ বা আনন্দ নেই বললেই চলে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বি জানান, প্রকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে আসলে কুলাউড়ার মত অন্য উপজেলা এতটা ক্ষতিগ্রস্ত হয়নি। ঈদ এলে গরীব অসহায় মানুষকে ভিজিএফ চাল দেয়া হয়। কিন্তু এবার গরিব নয় যেন ক্ষতিগ্রস্ত মানুষকে এই চাল দেয়া হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, কুলাউড়ার মানুষ তাদের প্রবল মানসিক শক্তি দিয়ে এই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠবে।

বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর জানান, অব্যহত ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। হাওরপারে দুই ইউনিয়নে চারটি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code