মৌলভীবাজারে শিশু অপহরণের ৪দিন পর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৭

মৌলভীবাজারে শিশু অপহরণের ৪দিন পর মরদেহ উদ্ধার

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে সাধুহাটি গ্রামের ছয় বছরের একটি শিশু অপহরণের চারদিন পর পাশের বাড়ি থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ন্যাক্কারজনক এ ঘটনা ঘটেছে জেলা সদরে। এ ঘটনায় ৩ জনের সরাসরি জড়িতের প্রমাণ পেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলার সাধুহাটি গ্রামের উমান প্রবাসী কায়েস মিয়ার ছয় বছরের শিশু পুত্র কামরান আহমদ তামিম গত ২৯ জুন সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়।

Manual2 Ad Code

এই দিন বিকেলে তামিমের মা শিল্পী বেগমের মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। এরপর গত ১লা জুলাই মৌলভীবাজার মডেল থানায় অপহরণ মামলা করেন তামিমের পরিবার।

Manual2 Ad Code

মোবাইল ফোনের সূত্র ধরে গতকাল ভোর রাতে পুলিশ অভিযান চালায় একই গ্রামে নিহত তামিমের পাশের বাড়ির আল আমিনের ঘরে। সেখানে ঘরের ভিতরে খাটের নীচে মাটি খুঁড়ে তামিমের মরদেহ উদ্ধার করা হয়।

মুক্তিপণের টাকা না পেয়ে তামিমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শিশু তামিমের মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনর্চাজ সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িত ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code