গুলশান হামলার পরিকল্পনাকারী জঙ্গি মাহফুজ ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৭

গুলশান হামলার পরিকল্পনাকারী জঙ্গি মাহফুজ ৭ দিনের রিমান্ডে

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় পরিকল্পনাকারী নব্য জেএমবির সুরা সদস্য সোহেল মাহফুজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (০৯ জুলাই) ঢাকার মহানগর হাকিম এইচ এ এম তোয়াহা এই আদেশ দেন।

Manual5 Ad Code

হলি আর্টিজানে হামলার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আদালতে বলা হয়, আসামি সোহেল মাহফুজ নব্য জেএমবির সুরা সদস্য। তিনি হলি আর্টিজানে হামলায় অস্ত্রের জোগানদাতা। তামিম, মারজানসহ অন্যদের সঙ্গে তিনি এই হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।আদালতে পুলিশের এই আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আব্দুল্লাহ আবু।

Manual7 Ad Code

তিনি আদালতকে বলেন, সোহেল মাহফুজ দুর্ধর্ষ সন্ত্রাসী। এই হামলার সঙ্গে তিনি জড়িত। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হোক।সোহেল মাহফুজের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। তিনিও আদালতে কোনো বক্তব্য দেননি। শুনানি শেষে আদালত আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual2 Ad Code

উল্লেখ্য,  ২০১৬ সালের  ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় পাঁচ জঙ্গি অভিযানে নিহত হয়। হামলায় দেশি-বিদেশি ২০ জনসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code