কুলাউড়ায় মাদরাসাছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৭

কুলাউড়ায় মাদরাসাছাত্রীর আত্মহত্যা

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় আমিনা বেগম (১৫) নামের এক মাদরাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার কর্মধা ইউনিয়নের মহিসমারা গ্রামে এ ঘটনা ঘটে। আমেনা হযরত ফাতেমা (রহ.) টাইটেল মাদরাসার ছাত্রী ছিল এবং একই এলাকার রফিক মিয়ার মেয়ে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ পায়নি পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল) মো: আবু ইউসুফ।

Manual1 Ad Code

এদিকে, ঘটনার পর কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শামীম মুসার নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের পাঠিয়েছে।

Manual3 Ad Code

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ওসি শামীম মুসা জানান, আত্মহত্যার কোনো কারণ আমাদের হাতে আসেনি।

ঘটনাস্থল থেকে এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল) মো. আবু ইউসুফ জানান, নির্দিষ্ট করে কোনো কারণ পাওয়া যায়নি। তবে তদন্ত করে দেখা হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code