কুলাউড়ায় ভাই হত্যার দায়ে ইউপি সদস্য কারাগারে

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৭

কুলাউড়ায় ভাই হত্যার দায়ে ইউপি সদস্য কারাগারে

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দুই সহোদর খুনের মামলায় মাসুক মিয়া নামের এক ইউপি সদস্যের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৩০ জুলাই) মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ৫নং আমলি আদালতে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। কোর্ট ইন্সপেক্টর আব্দুল হাই জামিন নামঞ্জুরের সত্যতা নিশ্চিত করেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, উপজেলার কর্মধা ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে সুন্দর আলীর সাথে তার চাচাত ভাই শাহীন আহমদের দীর্ঘ দিন ধরে বাড়ির সামনে ক্ষেতের ৬০ শতক জমি নিয়ে বিরোধ চলছিলো। বিরোধকৃত জমিতে সুন্দর আলী একটি কাচা ঘর নির্মাণ করেন।

Manual3 Ad Code

এরই জের ধরে বিগত ২০১৩ সালের ২৩ ডিসেম্বর সোমবার রাতে শাহীন আহমদের পক্ষে ওই ইউপি সদস্য নিয়ে টাট্টিউলি গ্রামের মৃত জোয়াদ আলী পুত্র আলফু মিয়া ও মাসুক মিয়াকে ভাড়া করে নিয়ে জমি দখলে যান। এতে দু’পক্ষের সংঘর্ষে আলফু মিয়া ও মাসুক মিয়া নিহত হন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code