সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
নিহতরা হলেন- কুলাউড়ার উত্তরভাগ এলাকার ময়না মিয়া (৬০) ও সিলেট ফেঞ্চুগঞ্জের মৃত আসিম মিয়ার স্ত্রী তসলিমা বেগম (৭০)।
আহতরা হলেন- গোলাপগঞ্জের ভাদেশ্বর দক্ষিণবাগ এলাকার মোবারক আলী (৫৫) ও তার স্ত্রী শফিরুন বেগম (৪৫), কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের সিএনজি চালক হোসেন মিয়া (৩৫)। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মুসা এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩১ জুলাই) বিকালে ফেঞ্চুগঞ্জগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো চ- ০২-৪১৬৮) ও ব্রাক্ষ্মণবাজারগামী নিবন্ধনবিহীন সিএনজি অটোরিকশা উপজেলার ভাটেরা ইউনিয়নের দেউলকাপন এলাকায় আসলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সংঘর্ষের পর আহত ময়না ও তাসলিমা বেগমসহ অন্যদের স্থানীয়রারা উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। পরে ময়না ও তাসলিমা বেগমের অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তরা মারা যান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মুসা বলেন, ‘ঘটনার পর থেকে পিকআপ চালক পলাতক রয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি