শ্রীমঙ্গলে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৭

শ্রীমঙ্গলে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর পাঁচাউন গ্রামে দেয়াল চাপায় নাহিদা আক্তার নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে নাহিদার অপর বোন নাঈমা আক্তার (৪)। দিনভর ভারি বৃষ্টিতে মাটি নরম হয়ে পার্শ্ববর্তী ঘরের উপরে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টায় উত্তর শহশ্রী গ্রামের আলাল মিয়ার ঘরের মাটির দেয়াল পার্শ্ববর্তী আব্দুল মালিকের ঘরের উপরে পড়লে আব্দুল মালিকের ঘরের বাঁশের বেড়া ভেঙে তার দুই মেয়ের উপরে পড়ে। সঙ্গে সঙ্গে আশে পাশের লোকজন মাটি সরিয়ে আব্দুল মালিকের মেয়ে নাহিদা আক্তারের লাশ উদ্ধার করেন এবং গুরুতর আহতাবস্থায় তার অপর মেয়ে নাঈমা আক্তারকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

দেয়াল চাপায় শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি কে্ এম নজরুল ইসলাম।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code