কুলাউড়া থেকে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৭

কুলাউড়া থেকে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Manual7 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি :: মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহার নামীয় এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (১২ আগষ্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানাথীন রেলওয়ে ষ্টেশন এলাকা হতে তাকে গেপ্তার করা হয়।

Manual4 Ad Code

আটককৃত আসামী কুলাউড়ার নন্দনপুর (আখিলপুর) গ্রামের আক্তার আলীর ছেলে রুবেল আলী (২২)।

Manual5 Ad Code

রাতে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ১৩ জুন রাত ১১টায় মো: হান্নান মিয়াকে শ্বাসরোধ করে হত্যাকান্ড মামলার প্রধান আসামী আসামী রুবেল আলীকে গ্রেপ্তার করে। উক্ত হত্যা কান্ডের অপর সহযোগী লিয়াকত আলী (৩৮)’কে পূর্বেই গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মনিরুজ্জামান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code